- Home
- About Us
- Admission
- Faculty
- Academic
- Our Campus
- Central Clubs
-
Departmental Clubs
- Computer Programming and Skill Development Club
- CSE Career Development Club
- CSE Club
- Pi Club
- HEEE Association
- Voice of Business
- English Department Drama Club
- Club for English Language & Literature (CELL)
- Hamdard English Debating Forum
- Economics Learning Center
- HEEE Sports Club
- HEEE Robotics Club
- Center for English Language and Literature
- Campus Facilities
- Activities
- Research and Publications
- News & Events
- IQAC
- Student Services
- Quick Links
- Contact
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্ম বার্ষিকী উৎযাপন
Published on: April 06, 2022 at 2:28pm

গত ১৭ ই মার্চ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ বছর জন্ম বার্ষিকি উৎযাপন করা হয়। একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎযাপন শুরু হয়। রালিটির নেতৃত্ব দেন অধ্যাপক ড. আবুল খায়ের হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাশের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার, মোঃ নূরুল হুদা পরিক্ষা নিয়ন্ত্রক এবং ড. মোঃ মোয়াজ্জম হোসেন, রেজিস্ট্রার। রালিতে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ স্বত্বস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
মূলত কেক কাঁটার মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। বেলা ১১.৩০ টায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার, ড. মোঃ মোয়াজ্জম হোসেন । অনুষ্ঠান শুরু হয় পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন ও গীতা পাঠ এর মাধ্যমে। স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার, ড. মোঃ মোয়াজ্জম হোসেন যেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বর্নালি জীবনের কিছু অংশ সবার মাঝে তুলে ধরেন।মোঃ নূরুল হুদা পরিক্ষা নিয়ন্ত্রক , তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসামাণ্য অবদান এবং চারিত্রিক দৃঢ়তার কথা সবার মাঝে তুলে ধরেন। ড. ফারুক হোসেন ডিন (ভারপ্রাপ্ত) ব্যবসায় প্রশাসন অনুষদ, তার বক্তব্যে সংক্ষিপ্ত ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিশালতার কথা সবাইকে স্মরণ করিয়ে দেন। অধ্যাপক ড. আবুল খায়ের হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার তার সমাপ্তি বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মেধা , ত্যাগ ও আকাশচুম্বী চরিত্রের দৃঢ়তার কথা সবার মাঝে তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফিরাতের জন্য মোনাজাত ও দোয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।