হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১০ বছর পূর্তি ও প্রতিষ্ঠা দিবস উৎযাপন
Published on: April 06, 2022 at 2:43pm

গত ১৪ ই মার্চ হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তার প্রতিষ্ঠার ১০ বছর পুর্র্তি উৎযাপন করে। সকাল ১০.৩০ টায় একটি বর্ণাঢ্য রালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রালিটির নেতৃত্ব দেন অধ্যাপক ড. আবুল খায়ের হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার, মোঃ নূরুল হুদা পরিক্ষা নিয়ন্ত্রক এবং ড. মোঃ মোয়াজ্জম হোসেন, রেজিস্ট্রার। রালিতে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ স্বত্বস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
মূলত কেক কাঁটার মাধ্যমে দ্বিতীয় পর্বের আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। বেলা ১১.৩০ টায় হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাল্টিপারপাস হলে স্মৃতিচারন মুলক বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার আয়োজন করা হয়। অলোচনা সভাটি আহŸায়ক হিসাবে সঞ্চালনা করেন রেজিস্ট্রার, ড. মোঃ মোয়াজ্জম হোসেন । অনুষ্ঠান শুরু হয় পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন ও গীতা পাঠ এর মাধ্যমে। স্বাগত বক্তব্যে প্রদান রেজিস্ট্রার, ড. মোঃ মোয়াজ্জম হোসেন যেখানে তিনি হামদর্দ এর সংক্ষিপ্ত ইতিহাস সবার মাঝে তুলে ধরেন। তার বক্তব্যে হামদর্দ বাংলাদেশের কর্নধার হেকিম মোঃ ইউসুফ হারুন ভূইয়ার অসামান্য অবদানের কথা প্রতিফলিত হয় এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নিয়ে আমাদের সবার যে স্বপ্ন তা বাস্তবায়নের জন্য সকলের করনিয় বিষয়াদি উল্লেখ করা হয়। মোঃ নূরুল হুদা , পরিক্ষা নিয়ন্ত্রক এর বক্তব্যে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সময়ের সাথে বিবর্তনের সাথে পরিবর্তনের কথা সবার মাঝে তুলে ধরেন এবং কিভাবে আমরা সাফল্যের সাথে সামনে এগিয়ে যেতে পারি তার দিকনির্দেশনা দেন। ড. ফারুক হোসেন ডিন (ভারপ্রাপ্ত) ব্যবসায় প্রশাসন অনুষদ, তার বক্তব্যে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুখকর ও দুঃখময় স্মৃতি সবার মাঝে তুলে ধরেন যার মাঝে অসংখ্য ত্যাগ ও প্রাপ্তির কথা ছিল। অধ্যাপক ড.মির মোহাম্মদ আজাদ ডিন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বক্তব্যে হামদর্দ এর সংক্ষিপ্ত ইতিহাস এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষকগণ, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ একই পরিবারের সদস্য মনে করে সম্মিলিতভাবে সাফল্যের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. এম. লিয়াকত আলি খান-ডিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বক্তব্যে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র এলাকার ছাত্র-ছাত্রিদের সুলভ মুল্যে উচ্চ শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সাফল্যের ও গৌরবের ব্যপারে আশা পোষণ করেন। সর্বশেষে অধ্যাপক ড. আবুল খায়ের হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার তার সমাপ্তি বক্তব্যে আর্ন্তজাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদাহরন তুলে ধরেন সকলকে অনুপ্রানিত করার জন্য এবং সবার মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন। মোনাজাত ও দোয়ার মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়।